Web Analytics

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতলের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও একটি দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী পুনর্মিলনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন ও স্পর্শকাতর। তিনি ঘোষণা দেন যে আগামী ১২ এপ্রিল ২০২৬ ঢাকায় বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান, সাংগ্রাইংসহ সকল সম্প্রদায়ের নিজস্ব উৎসবের নাম তুলে ধরা হবে। তিনি পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও সরকারি শূন্যপদ পূরণের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণ করে বলেন, ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।