Web Analytics

যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এবং সম্ভাব্য জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্প পরিবারের সদস্য, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চসহ প্রায় ১২ জনকে চিঠি পাঠান।

ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনে অনিয়ম, জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি গোপন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্তের পরিকল্পনা করছেন। হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাবেক প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডকেও তদন্ত করছেন। এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কে প্রতিষ্ঠানটির সম্ভাব্য আর্থিক সুবিধা এবং লুটনিকের সরকারি সিদ্ধান্তে পারিবারিক ব্যবসায়িক স্বার্থের প্রভাব খতিয়ে দেখার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে।

গ্রেগরি মিকস ইরান যুদ্ধ, ভেনেজুয়েলার তেল চুক্তি, ক্যারিবীয় সামরিক অভিযান ও ইউএসএআইডি বিলুপ্তি নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন এবং সাতটি সরকারি সংস্থাকে নথি সংরক্ষণের অনুরোধ করেছেন। বার্নি স্যান্ডার্স স্বাস্থ্য খাত নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসের আইন উপদেষ্টা উইল শার্ফ বলেছেন, আনুষ্ঠানিকভাবে কমিটির নেতৃত্ব নেওয়ার আগে কর্মকর্তারা এসব নির্দেশ মানতে বাধ্য নন। জেমি রাসকিন কংগ্রেসের সাংবিধানিক তদারকি ক্ষমতার পক্ষে অবস্থান নিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।