মাদারীপুরের কালকিনি উপজেলার হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি ফয়সাল তালুকদারকে রাজধানীর কাফরুল এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি জানান, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়ে ছিলেন। অবশেষে পুলিশের ধারাবাহিক অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপরাধে জড়িত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।