Web Analytics

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ফেনী থেকে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন।

খবরে জানা যায়, ফেনী থেকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনাসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গঠিত মনোনয়ন বোর্ড অভিজ্ঞ সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে পুনরায় বেছে নেয়।

মনোনয়নের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানান এবং ফেনীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।