Web Analytics

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বাজলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকতে এবং নিকটবর্তী নিরাপদ স্থানে যেতে অনুরোধ করে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আইআরজিসির দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এদিকে কুয়েতেও সাইরেন বাজে এবং দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।