Web Analytics

প্রিন্টিং মেশিন ঘোষণায় আনা একটি আমদানি কনটেইনার থেকে বিপুল প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা। এনবিআর রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চালানটি ঢাকার যমুনা ফিউচার পার্কের চায়না মার্টের নামে আমদানি করা হয়েছিল এবং ২০২৬ সালের ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বিশেষ নজরদারিতে থাকা চালানটি ৫ নভেম্বর যৌথভাবে বিস্তারিত পরীক্ষা করেন সিআইসি ও এআইআর শাখার কর্মকর্তারা। পরীক্ষায় ঘোষিত কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। এর বদলে বিপুল পরিমাণ প্রসাধনী এবং ২০ শলাকার নিম্নস্তরের সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী জাল স্ট্যাম্প পাওয়া যায়।

এনবিআরের হিসাবে, জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধ সিগারেট উৎপাদন ও বাজারজাত হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত। উদ্ধার প্রসাধনীর বিপরীতে প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়ও নিরূপণ করা হয়েছে। দুই খাত মিলিয়ে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি চিহ্নিত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।