Web Analytics

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামে বড় ভাই মোরশেদের হাতে ছোট ভাই ফয়সাল (২৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদের স্ত্রী নাইট শিফটে কাজ শেষে সকালে ঘুমাতে যান। এ সময় শিশুদের হৈচৈ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের বাকবিতণ্ডা হয়, যা পরে মারাত্মক রূপ নেয়।

দুপুরে পুনরায় ঝগড়ার একপর্যায়ে মোরশেদ দা দিয়ে ফয়সালকে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফয়সালকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা থেকে মোরশেদকে আটক করে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।