Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানজুড়ে ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি রোববার জানায়, হামলায় চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, অ্যাম্বুলেন্স ও ত্রাণকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে সংস্থাটি উল্লেখ করেছে।

জেনেভা কনভেনশন হলো যুদ্ধকালীন আন্তর্জাতিক চুক্তি, যা বেসামরিক নাগরিকদের সুরক্ষার নিয়ম নির্ধারণ করে এবং সব দেশকেই তা মেনে চলতে হয়। তবে ইরান–ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি ইঙ্গিত দেয় যে সংঘাতের মানবিক প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে এবং ইরানের বিভিন্ন অঞ্চলে জরুরি সেবাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।