Web Analytics

কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বলেন সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সভাটি হয়। এতে নিজান সভাপতিত্ব করেন এবং জেলা প্রশাসক রোজি আক্তার সঞ্চালনা করেন।

শুরুর দিকে রোজি আক্তার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। পরে উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব হয়। মূল আলোচনা শুরুর সময় নিজান ঘোষণা দেন, যাঁদের আমন্ত্রণ জানানো হয়নি তাঁরা যেন সভাকক্ষ থেকে চলে যান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি ছবি তোলা শেষ করে পাশের কক্ষে গিয়ে অপেক্ষা ও চা খাওয়ার পরামর্শ দেন। সংবেদনশীল ও ‘বায়াস’ আলোচনা হবে বলে সাংবাদিকদের সভাকক্ষে না থাকার নির্দেশ দেন তিনি। আয়োজকেরা জানান, এরপর আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, উন্নয়ন ও অন্যান্য বিষয়ের মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই সম্পন্ন হয়। সভায় কয়েকজন সংসদ সদস্য, স্থানীয় প্রশাসক এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।