Web Analytics

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরাইলে কে ক্ষমতায় আসছে তা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনের ফলাফল যাই হোক, ইসরাইলের বিরুদ্ধে তাদের ‘প্রতিরোধ’ অব্যাহত থাকবে। মঙ্গলবারের নির্বাচনে ৮৫ শতাংশ ভোট গণনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট প্রধান বিরোধী জোটের চেয়ে সামান্য এগিয়ে ছিল, তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

লিখিত বিবৃতিতে কাসেম বলেন, ইসরাইল কে শাসন করছে তা হিজবুল্লাহর মাথাব্যথা নয়। তিনি দাবি করেন, ইসরাইল দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং তাদের ভূমি থেকে সরে যেতে হবে। লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোকাবিলা করা হবে বলেও তিনি জানান। দখলদারিত্ব ও আগ্রাসন চললে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

লেবাননের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বিস্তারকারী গোষ্ঠীটি ইসরাইলের সঙ্গে দুটি যুদ্ধে জড়ানোর পর দুর্বল হয়েছে। গত জুনে লেবানন ও ইসরাইল কর্তৃপক্ষের কাঠামোগত চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখলকৃত এলাকা থেকে ইসরাইলের পর্যায়ক্রমে সরে আসা এবং সেখানে লেবানিজ সেনা মোতায়েনের বিষয় ছিল। ইসরাইলের বিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকার মধ্যে হিজবুল্লাহ সরকারি নিরস্ত্রীকরণ পরিকল্পনা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।