Web Analytics

কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের উদ্যোগে তিনদিনের আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ১০ নভেম্বর বিকেলে সম্মেলনের সমাপ্তি ঘটবে। দেশি-বিদেশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ শিক্ষার্থী এতে অংশ নেবেন।

আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই এ সম্মেলনের লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে।

অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা পাবেন। একাডেমিক কার্যক্রম সাতটি কমিটিতে ভাগ করা হয়েছে: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতীয় সংসদ। মঙ্গলবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে আয়োজকেরা লক্ষ্য, অংশগ্রহণকারী, একাডেমিক কার্যক্রম ও তিন দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।