Web Analytics

সিলেট শিক্ষা বোর্ড বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে। এতে ১ হাজার ২৮৬ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত ফলাফলে তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে।

সিলেট বোর্ডের মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২০ হাজার ৭৮৩ জন। এসব আবেদনের ভিত্তিতে ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। প্রক্রিয়া শেষে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন আসে এবং ৯৮৬ জনের গ্রেড পরিবর্তিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, জিপিএ পরিবর্তনের সংখ্যা ১ হাজার ২৮৬। পুনর্নিরীক্ষণের পর ১৫৭ জন ফেল করা শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। ফলাফলে নম্বর, গ্রেড ও জিপিএ পরিবর্তনের পৃথক হিসাবের পাশাপাশি নতুন জিপিএ-৫ পাওয়া এবং ফেল থেকে পাস করা শিক্ষার্থীদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।