Web Analytics

বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্র ও একজন গৃহবধূ রয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কালবৈশাখীর সময় বজ্রাঘাতে দুই যুবক রিজন ঢালী ও আরাফাত খান মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। জীবননগরের ঘোষনগর গ্রামের রাসেল এবং দামুড়হুদার মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাজিমুদ্দিন বজ্রাঘাতে মারা যায়। তাজিমুদ্দিন মাঠে বাবার সঙ্গে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে গৃহবধূ রোজিনা খাতুন বজ্রপাতে মারা যান। তিনি রান্নাঘরের পাশে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।