বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করেছে ফিফা। বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাতিয়াস গ্যালারজার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে কার্ড দেখেছিলেন। রিপ্লেতে দেখা যায়, ওলিস গ্যালারজার জার্সি টানলেও প্রতিপক্ষ মুখে আঘাত পাওয়ার ভঙ্গিতে পড়ে যান, এরপর উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ সতর্ক করেন।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও ফিফা তা গ্রহণ করেনি। প্রধান কোচ দিদিয়ের দেশম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ফিফা আগের সিদ্ধান্ত বহাল রেখেছে।
এতে মরক্কোর বিপক্ষে ম্যাচে ওলিসকে বাড়তি সতর্ক থাকতে হবে। আরেকটি হলুদ কার্ড পেলে তিনি এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়বেন, ফলে ফ্রান্স সেমিফাইনালে উঠলে স্পেন বা বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।