প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে নিয়মিত বই পড়া মস্তিষ্কের কোষে নতুন সংযোগ তৈরি করে, যা স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ায় এবং আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি কমায়।
তিনি উল্লেখ করেন, বই পড়ার গুরুত্ব নতুন করে বলার কিছু নেই, তবে তথ্যপ্রযুক্তি এখন মানুষের বই পড়ার অভ্যাসে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট আসক্তি তরুণদের বই বিমুখ করছে বলে তিনি সতর্ক করেন। যুক্তরাজ্য ও কানাডার বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই ইন্টারনেটের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে তিনটি বই পড়েন এবং বছরে মাত্র ৬২ ঘণ্টা সময় ব্যয় করেন। তিনি আশা প্রকাশ করেন, অমর একুশে বইমেলা মানুষকে আরও বইপ্রেমী করে তুলবে এবং নিয়মিত বই পড়ায় উৎসাহিত করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।