মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ভারত মহাসাগরে টর্পেডো হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর থেকে ইরানে ফেরার পথে ছিল। বুধবার পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযান কেবল শুরু হয়েছে এবং সামনে আরও বড় আকারের হামলা চালানো হবে। তিনি জানান, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুদ্ধ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে। এই তথ্য আলজাজিরা ও বিবিসির সূত্রে প্রকাশিত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।