যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে সেনাপ্রধান আসিম মুনীর রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে। কূটনৈতিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক হতে পারে, যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেয়নি।
ট্রাম্প-মুনীরের ফোনালাপের পর সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। পাকিস্তান সরকারের বার্তায় বলা হয়, দুই নেতা সংঘাত কমানো ও কূটনৈতিক সমাধানের বিষয়ে একমত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন, তবে ইরানের পক্ষ থেকে উপস্থিতির বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
ইরানের কূটনৈতিক সূত্র জানায়, তারা ওয়াশিংটনের প্রতি আস্থা রাখে না এবং উইটকফ বা কুশনারের নেতৃত্বে কোনো আলোচনায় বসবে না। ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে তেহরান যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রস্তাবকে প্রতারণা হিসেবে দেখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।