Web Analytics

টাঙ্গাইলের সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া ও আজাদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামি সুজন, সানোয়ার হোসেন, সফিক ও ইমন। দুপুরে টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় প্রাতর্ভ্রমণে বের হলে রফিকুল ইসলামের ওপর হামলা হয়। তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় এবং পরে পুলিশ লাশ উদ্ধার করে। বাদীর নারাজি আবেদনের পর আদালতের নির্দেশে সিআইডি পুনঃতদন্ত করে ২০১৮ সালের ২৯ এপ্রিল আট আসামির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগপত্র দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।