Web Analytics

সরকার বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বরিশাল সিটির প্রশাসক হয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহীতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন, রংপুরে মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যা এই ধারাবাহিকতারই অংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।