Web Analytics

নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, এ সময়ের মধ্যে আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় নির্বাচন পরিচালিত হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে তফসিল ঘোষণা হবে কি না—এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।