Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ আজ হোক বা কাল হোক, হবেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয়করণকে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে তিনি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার শিক্ষা খাত পুনরুজ্জীবনে কাজ করছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় এক লাখ শিক্ষক-শিক্ষিকাকে ভাতা দিতে ইতোমধ্যে ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। জাতীয়করণ বাস্তবায়নে বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকা প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষকদের সুশৃঙ্খল বড় জাতীয় সমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে মানবিক ও গণতান্ত্রিক উপায়ে দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দশমিক ৫ কিলোওয়াটের ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় অনুদান দেবে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো মাসে ৫ থেকে ১০ হাজার টাকা আয় করতে পারবে। পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই বলেও তিনি বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।