Web Analytics

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে বাব আল-মানদাব প্রণালি ও ইয়েমেনের লোহিত সাগর উপকূল পুনর্দখলে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী এ অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি যোদ্ধা মোতায়েন করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে; ইয়েমেনি বাহিনী নেতৃত্ব দেবে এবং সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সহায়তা করবে।

অভিযানের তাৎক্ষণিক লক্ষ্য হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ঠেকিয়ে বাব আল-মানদাবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। তবে সৌদির বড় চ্যালেঞ্জ সরকারপন্থি ইয়েমেনি বাহিনীগুলোর মধ্যে ঐক্যের অভাব। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন থাকা সত্ত্বেও এসব বাহিনীর মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য, সামরিক পরামর্শ ও লক্ষ্য নির্ধারণে সৌদিকে সহায়তা করছে, কিন্তু ইয়েমেনে সরাসরি মার্কিন বিমান হামলায় অংশ নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান ও তুরস্ক সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে; পাকিস্তান সরাসরি যুদ্ধরত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। বিশ্লেষকদের মতে, সৌদির লক্ষ্য পুরো ইয়েমেন দখল নয়, বরং উপকূল ও গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ ফিরিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।