Web Analytics

আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় পঞ্চম বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সংলাপটি অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ভারতের প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।

জয়সওয়াল বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠক ও আলোচনা হয়েছে। কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত বলেও তিনি জানান।

নতুন তারিখে কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়ও আলোচনায় আসবে। প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশের আবেদনের কারণে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে। তাঁর দিল্লিতে অবস্থান ও ৫ আগস্টের ভার্চুয়াল বক্তব্য নিয়েও কূটনৈতিক অস্বস্তির কথা বলা হয়েছে। ভারত জানিয়েছিল, ওই আয়োজনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং তারা তাঁর বক্তব্য সমর্থন করে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।