Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ‘ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন এআই সেফগার্ডস’-এর ধারণা তুলে ধরেন। তাঁর মতে, এআইয়ের ঝুঁকি কোনো দেশের সীমানায় সীমাবদ্ধ নয়; তাই নিরাপদ ব্যবহারের জন্য আন্তর্জাতিকভাবে অভিন্ন নিয়ম দরকার।

বালাকৃষ্ণান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এবং এ খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে এআই উন্নয়ন থামানো বাস্তবসম্মত নয়। তিনি স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানো, বিপজ্জনক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে জৈব অস্ত্রসহ ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের সুযোগ এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকির কথা উল্লেখ করেন। উন্নত এআই ব্যবস্থা ব্যবহারের আগে কঠোর পরীক্ষা ও মূল্যায়ন এবং অনাকাঙ্ক্ষিত আচরণে মানবীয় হস্তক্ষেপের সুযোগ রাখার আহ্বান জানান তিনি।

এআই নিয়ন্ত্রণে নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের সম্ভাবনার কথাও বলেন বালাকৃষ্ণান। চলতি সপ্তাহে সিঙ্গাপুর, ২০টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ফ্রন্টিয়ার এআই মডেলের নিরাপত্তা ও আন্তর্জাতিক তদারকির পক্ষে যৌথ ঘোষণা সমর্থন করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীন ওই ঘোষণায় অংশ নেয়নি, যদিও তারা এআই নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।