Web Analytics

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে এবং একটি ময়দার মিলে কর্মরত ছিলেন। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। তিনি রাতে নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পাওয়া গেছে। রামেক হাসপাতালের চিকিৎসক এম এ জলিল জানান, মোস্তফার ডান পায়ে গুলি লেগেছে এবং মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।