Web Analytics

লক্ষ্মীপুরে প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে পরীক্ষার আগে ও পরে বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের হাতে পানি তুলে দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য পৌর ছাত্রদল অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করে। পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

পরীক্ষার শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা হেল্পডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের সিট পেতে সহায়তা করেন। অভিভাবকেরা এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ছাত্রদলের কাজ শিক্ষার্থীবান্ধব, যা তারা বাস্তবে প্রমাণ করছে। আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ জানান, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য কাজ করছে। পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে পানি বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান ও বিশ্রামাগার স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সহায়তায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।