Web Analytics

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের উদ্দেশ্য বলে জানিয়েছে বাহিনীটি।

মোতায়েনকৃত সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে এসব এলাকায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার ও রায়ট কন্ট্রোল ভেহিকলও মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব যান ব্যবহার করা হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে এবং দায়িত্ব পালনের সময় সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনরত বিজিবি জানিয়েছে, এই তৎপরতা অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।