Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে জনগণের ব্যাপক অংশগ্রহণ সন্ত্রাস, সহিংসতা ও শক্তি প্রদর্শনের রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, এই বিশাল সমাবেশ প্রমাণ করবে যে ইরানের জনগণ কোনো চাপ বা হুমকিতে ভীত নয় এবং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ।

পেজেশকিয়ান বলেন, কোনো ঘটনাই জাতির দৃঢ় মনোবল ভাঙতে পারবে না এবং ইরানিরা একটি সমৃদ্ধ, স্বাধীন ও গর্বিত দেশ গড়ে তুলবে। তিনি জানান, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণ নয়, মুসলিম বিশ্ব ও স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে। তার মতে, ইরানের ইসলামি রাষ্ট্রব্যবস্থা জনগণের বিশ্বাস, আদর্শ ও দৃঢ় ইচ্ছাশক্তির ওপর প্রতিষ্ঠিত।

তিনি সব ইরানিকে রাজনৈতিক বা ধর্মীয় মতভেদ ভুলে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে বিশ্ব আবারও ইরানের জাতীয় ঐক্য প্রত্যক্ষ করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।