Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরের কাছে মঙ্গলবার (৩১ মার্চ) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং সামান্য আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানায়, ঘটনাস্থলটি সীমাবদ্ধ সামরিক এলাকা হওয়ায় আশপাশের কোনো জনবসতিতে প্রভাব পড়েনি। দুর্ঘটনার পর জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

এফ-৩৫ লাইটনিং-২ একটি পঞ্চম-প্রজন্মের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান, যা যৌথ স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে তৈরি। এটি আকাশ ও স্থল উভয় মিশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং গোয়েন্দা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।