Web Analytics

ইরানকে ঘিরে চলমান যুদ্ধে শিগগির সমঝোতা হওয়ার চেয়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা বেশি বলে মনে করছেন সাবেক দুই কূটনীতিক। ইরানের সাবেক কূটনীতিক হোসেইন মুসাভিয়ান এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যালান আইর বলেছেন, বর্তমান সংঘাত দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দুই কূটনীতিকই আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। ‘দ্য বটম লাইন’-কে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, সংঘাতটি শিগগির শান্তিচুক্তিতে গড়ানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একই সঙ্গে এটি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যাবে বলেও তারা মনে করছেন না।

মুসাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধের কারণ হিসেবে তেলের বদলে ইরানের পারমাণবিক কর্মসূচির কথা বললেও ইরানের নেতারা সেই বক্তব্য বিশ্বাস করেন না। তাদের মূল্যায়নে, নিকট ভবিষ্যতে সমাধানের সম্ভাবনা কম এবং সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা বেশি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।