Web Analytics

কক্সবাজারের গ্রামীণ ব্যবসায়ী জিয়াউল হককে চিংড়িঘের দখলের উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। তার স্ত্রী নিশাত তাজনিম রেশমীর দাবি, আওয়ামী লীগ নেতা ওয়াজ করিম বাবুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গত তিন বছরে তার স্বামীর বিরুদ্ধে ৩০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করেছে। এই চক্রটি স্থানীয় সন্ত্রাসী ও রাজনৈতিক সুবিধাভোগীদের নিয়ে বৈধভাবে লিজ নেওয়া চিংড়িঘের ও লবণের মাঠ দখলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

রেশমী জানান, তাদের পরিবার ও বহু শ্রমিকের জীবিকা এই ব্যবসার ওপর নির্ভরশীল। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয়রা এক অস্ত্রধারীকে আটক করলেও পুলিশ তার বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো জিয়াউল হককে প্রধান আসামি করে মামলা নিয়েছে। জিয়াউলের মা মতিউন্নেছা বলেন, তার ছেলে সাবেক এমপি মোস্তাক আহমেদ চৌধুরীর কাছ থেকে বৈধভাবে জমি লিজ নিয়েছে, কিন্তু মালিক বিদেশে থাকায় একটি চক্র জমি দখলের চেষ্টা করছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তদন্তের পর প্রকৃত অপরাধী শনাক্ত হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।