Web Analytics

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফি বা গেম ডেভেলপমেন্ট ট্রফির ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-২৩ দল ৩১.৩ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

টসে জিতে আগে ব্যাট করা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়। জারিফ সিয়াম ৭১ বলে পাঁচ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। আহসান আল মুমিন ৪৫ বলে ৩৫ এবং মেহেরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রান যোগ করেন। অনূর্ধ্ব-২৩ দলের স্বাধীন ইসলাম তিনটি এবং মহিউদ্দিন তারেক দুটি উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে আদিল ও আজিজুল তামিম ১৩০ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। আদিল ৭৪ বলে ৬৩ রান করে আউট হলেও আজিজুল হাকিম ৭৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন। কালাম সিদ্দিকীও ৪০ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্য পেরোতে সহায়তা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।