Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠককে অপ্রত্যাশিত বলেছেন। শনিবার সকালে সিলেটের বন্দরবাজারে কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদের ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম দেশে সরকার অবগত থেকে কিছু করলে বিষয়টি ভিন্ন; অন্যথায় তা অপ্রত্যাশিত। তাঁর মতে, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলে আলাদা কথা, তবে দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হলে তা সরকারের সঙ্গে এবং বিরোধীদলের সঙ্গেও হওয়া উচিত। তিনি বলেন, কোনো বিশেষ দেশের কূটনীতিকের সঙ্গে এমন যোগাযোগ কাম্য নয়।

ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানান এবং বলেন, সরকার পাতানো নির্বাচনের আয়োজন করলে জাতি ও তাঁর দল তা মানবে না। তিনি দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে দৈনিক জালালাবাদকে কোনো দলের মুখপাত্র না হয়ে জনগণের মুখপাত্র থাকার অনুরোধ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।