Web Analytics

জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা উদ্বেগের কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রিজেন্ট বোর্ডের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্তে ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। রাজনৈতিক মিছিল, পাল্টাপাল্টি উত্তেজনা এবং ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের শঙ্কার মধ্যে এবার দীর্ঘমেয়াদি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বন্ধের সিদ্ধান্তের দিনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতিতে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্যাম্পাসে দেখা যায়নি। কবে স্বাভাবিক পরিবেশ ফিরবে বা শিক্ষা কার্যক্রম শুরু হবে, বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।