Web Analytics

যুক্তরাষ্ট্রের সিনেটে ইরান যুদ্ধ নিয়ে ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’-এর ওপর ষষ্ঠবারের মতো ভোটের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, এ সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ সীমিত করা এবং কংগ্রেসের যুদ্ধ ঘোষণার ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করা।

শুমার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ৬০ দিনের একটি বেপরোয়া ও অজনপ্রিয় যুদ্ধের পরও রিপাবলিকানরা কি ট্রাম্পকে সমর্থন করে যাবে, নাকি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, কিন্তু ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান চালাচ্ছে।

এর আগে সিনেট ও প্রতিনিধি পরিষদে একই ধরনের প্রস্তাব পাস করাতে ব্যর্থ হলেও ডেমোক্র্যাটরা আবারও ভোটের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।