Web Analytics

যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প প্রশাসনের ভয়েস অব আমেরিকা (ভিওএ) কার্যত বন্ধ করার সিদ্ধান্তটি অবৈধ। বিচারক রয়েস ল্যামবারথ মঙ্গলবার এই আদেশ দেন এবং কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটি পুনরায় চালু করার নির্দেশ দেন। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালেরও আদেশ দেওয়া হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রেসিডেন্ট পদে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে ভিওএ বন্ধের নির্দেশ দেন এবং সংস্থাটির বিরুদ্ধে বামঘেষা পক্ষপাতের অভিযোগ তোলেন। তার প্রশাসন রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার মতো সংস্থাগুলোও আইনের সীমার মধ্যে যতটা সম্ভব বাতিল করার নির্দেশ দিয়েছিল।

আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক গণমাধ্যম সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।