Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আর্মেনিয়ায় ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলা হয়, ট্রাম্পের না আছে সভ্যতা, না ইতিহাস, না সম্মান।

দূতাবাসের বার্তায় ট্রাম্পের এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারের কথাও উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িকভাবে আলোচনা স্থগিত রাখতে সম্মত হয়েছে এবং খামেনির দাফন শেষে তা পুনরায় শুরু হবে। ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা সবাই এক জায়গায় ছিলেন, চাইলে এক হামলাতেই সবাইকে শেষ করা যেত, তবে আলোচনার সুযোগ রাখতে তা করা হয়নি। তিনি খামেনির জানাজায় বিপুল জনসমাগম দেখে বিস্ময় প্রকাশ করেন।

এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং ভবিষ্যৎ আলোচনার অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।