Web Analytics

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের ৬ আগস্ট থেকে তার অনুপস্থিতির দিন থেকেই বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখায় কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক ছিল না। এরপর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। চলতি বছরের জানুয়ারিতে তদন্ত কর্মকর্তা নিয়োগের পর ফেব্রুয়ারিতে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগটি প্রমাণিত হয়।

দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবও সন্তোষজনক না হওয়ায় বিধিমালার ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই গুরুদণ্ডের পক্ষে মতামত দিলে মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।