Web Analytics

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আসন্ন নির্বাচনের আগে খোলাবাজারে পেট্রোল বিক্রির অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে দ্বীপের বিভিন্ন হাট-বাজার ও রাস্তার ধারের দোকানে বোতলজাত পেট্রোল বিক্রি কয়েকগুণ বেড়েছে। কোনো লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই বিক্রি চলায় নিরাপত্তা বিশ্লেষক ও স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই পেট্রোল ব্যবহার করে নির্বাচনী সহিংসতায় ‘পেট্রোল বোমা’ তৈরির ঝুঁকি রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মুদি দোকান ও অস্থায়ী দোকানগুলোতে কাঁচের ও প্লাস্টিক বোতলে পেট্রোল বিক্রি হচ্ছে। বিক্রেতারা মোটরসাইকেলের চাহিদা মেটানোর কথা বললেও বিক্রির অস্বাভাবিক বৃদ্ধি জনমনে প্রশ্ন তুলেছে। নিরাপত্তা বিশ্লেষক ফাহাদ আল রিমন বলেছেন, নির্বাচনের আগে এভাবে পেট্রোল ছড়িয়ে পড়া স্বাভাবিক নয় এবং এটি নাশকতার আশঙ্কা বাড়ায়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।