Web Analytics

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই বিজেপি সরকার গরু জবাই ও বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে, যা ভারতের ২০তম রাজ্য হিসেবে এই নীতিতে যুক্ত হলো। ঈদুল আজহার ঠিক আগে ঘোষিত এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হিন্দু কৃষক পরিবারগুলো রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ করছে, কারণ গরু বিক্রি বন্ধ হওয়ায় তারা জীবিকা হারানোর আশঙ্কায় পড়েছে।

ভারতের গণমাধ্যম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভারতের গ্রামীণ অর্থনীতিতে এক ভয়াবহ চেইন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কৃষকরা বুড়ো গাভী বিক্রি করতে না পেরে ঋণের জালে জড়িয়ে পড়ছে এবং দুধ উৎপাদন কমে যাওয়ায় বাজারে দুধের দাম বেড়ে গেছে। গোশত ও চামড়াশিল্পে কাঁচামালের অভাবে রপ্তানি ধসে পড়েছে, ফলে লাখ লাখ মানুষ বেকার হয়েছে। বেওয়ারিশ গরু ফসল নষ্ট করছে, আর সরকারকে আশ্রয়কেন্দ্র নির্মাণে বিপুল ব্যয় বহন করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতের বাজেট ও কৃষিভিত্তিক অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।