Web Analytics

ইরান পুনরায় জানিয়েছে যে, তারা তাদের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি রাশিয়ার মস্কোতে এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিষয়টি আলোচ্যসূচিতে নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানকে তার ৪৪০ কেজি উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখতে দেবে না। এই মজুতের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম অমীমাংসিত ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র-গ্রেড পর্যায়ে উন্নীত করা তুলনামূলকভাবে সহজ।

ফলে ইরানের এই অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।