বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।
তিনি এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে ন্যায্য সুযোগ পাবে এবং কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে। নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি নারী সম্মান ও সহযোগিতার দাবিদার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।