Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাই ছিল দলের প্রধান ইঞ্জিনিয়ারিং এবং এতে তারা সফল হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দৈনিক ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এসব দলের ধারণা ও দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে কাজ শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো অপশক্তি যেন আবার ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের ও বিরোধীদলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে, যার মধ্যে নোট অব ডিসেন্টও অন্তর্ভুক্ত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।