Web Analytics

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

মোহাম্মদ নুরুল আমিন প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকিং খাতের উন্নয়নে কৌশলগত নেতৃত্ব ও অবদানের জন্য পরিচিত।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী নুরুল আমিন অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও ডিপ্লোমা অর্জন করেছেন। তাঁর নেতৃত্ব বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।