Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া আলোচনায় নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় স্থান পায়। বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।