Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সচল রাখতে ছুটির দিনেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই মামলার বিচার শুরু হবে। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ এবং এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে। সরকার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে কাজ করছে। সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

পরে তিনি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, নজরুলের সাহিত্য ও বিদ্রোহী চেতনা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।