Web Analytics

ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চটি মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) গভীর রাতে ঝড়ের কবলে পড়ে নদীর চরে আটকা পড়ে। ইলিশা ঘাটের আগে চরভৈরবী এলাকায় লঞ্চটি আটকে যায়। শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে লঞ্চটি চরে আটকা রয়েছে। জোয়ার এলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি।

আটকে পড়া যাত্রীরা জানান, কোস্টগার্ড ও নৌবাহিনীকে খবর দেওয়া হলেও বিকেল পর্যন্ত কোনো কার্যকর উদ্ধার অভিযান শুরু হয়নি। যাত্রীদের মধ্যে কেউ কেউ ছোট শিশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ঝড়ের সময় নিয়ন্ত্রণে রাখতে নোঙর করা হয়, কিন্তু ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে।

সরকারি বরাদ্দে চালু হওয়া নতুন দুটি লঞ্চের একটি এমভি সুগন্ধা সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে উদ্বোধনী যাত্রা শুরু করেছিল। প্রথম যাত্রাতেই লঞ্চটি ঝড়ে আটকা পড়ে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।