Web Analytics

বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে। শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। এতে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়ে উন্নয়ন ও যোগাযোগে পিছিয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

দুবে দাবি করেন, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট একসময় ত্রিপুরা বা টিপরা রাজ্যের অংশ ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো পরামর্শ ছাড়াই অঞ্চলগুলো পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে, বিশেষ করে মহারানি কাঞ্চনপ্রভার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি। মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর মহারানিকে অন্ধকারে রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও তাঁর দাবি।

র‌্যাডক্লিফ লাইন বা ম্যাকমোহন লাইনের কোন ভিত্তিতে এসব অঞ্চল পাকিস্তানকে দেওয়া হয়েছিল, সে প্রশ্ন তোলেন দুবে। তিনি বলেন, ভারতের ভূখণ্ড হারানোর বিষয়টি শুধু কাশ্মীরের মধ্যে সীমিত নয়; বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলও ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সম্পর্কিত ছিল। চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার ফিরে পেলে উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর হবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।