Web Analytics

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা (৪৫) কে রোববার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। সোমবার দুপুরে তাকে গাজীপুর গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে নেওয়া হয়। বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে এবং গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি বিল্লাল মোল্লা গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সৈয়দ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।