Web Analytics

প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সক্ষমতা জোরদারে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া দোহায় ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায়, চার দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর ও সুদৃঢ় করাই এই উদ্যোগের লক্ষ্য।

চুক্তিটি সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রতিরক্ষা প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন এবং যৌথ সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করবে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিটি দেশের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে উদ্যোগটি তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও সংহত করবে। এর ফলে বন্ধুভাবাপন্ন ও মিত্র দেশগুলোর সামরিক চাহিদা পূরণ সহজ হবে।

তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থার চেয়ারম্যান হালুক গোরগুন বলেন, যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময় টেকসই কৌশলগত সহযোগিতার শক্ত ভিত্তি গড়বে। তাঁর মতে, প্রযুক্তি ভাগাভাগি ও ঘরোয়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি টেকসই প্রতিরক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি। তিনি আশা প্রকাশ করেন, চার দেশের পরিপূরক প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বাস্তবমুখী বিভিন্ন প্রকল্পে রূপ নেবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।